ভিয়েনা ১০:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

এবার ওয়াকওভার পাবে না আওয়ামী লীগ: মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১০০ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: এক দফার চলমান আন্দোলনে সব বিরোধী রাজনৈতিক দলকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কে বড় দল, ছোট দল, মাঝারি দল– এটা বড় কথা নয়। আজ দেশ, জাতি ও জনগণ বিপদগ্রস্ত, বিপন্ন। তাদের অস্তিত্ব রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। সেই দায়িত্ব নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, এখন জনগণের একটা রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে। এই সরকার পালানোর পথও খুঁজে পাবে না।

মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্রের সংগ্রাম ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের ৩১ দফা’ শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, এই সরকারের পতন অবশ্যই হবে। পতন ঘণ্টা বেজে গেছে।  নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এখন মুক্তিকামী জনতার সময়। আওয়ামী লীগ রাজনৈতিক যুদ্ধে হেরে গেছে।

সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। এর মধ্য দিয়ে রাষ্ট্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব তারা হুমকির মধ্যে ফেলে দিয়েছে।

সভায় আরও বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরাম একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী এবং ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু।

এর আগে সরকারদলীয় নেতাকর্মীর হামলায় আহত বিএনপি নেতাকর্মীকে দেখতে গিয়ে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের কাছে গণতন্ত্র ও রাষ্ট্র একেবারেই নিরাপদ নয়।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এবার ওয়াকওভার পাবে না আওয়ামী লীগ: মির্জা ফখরুল

আপডেটের সময় ০৮:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩