ভিয়েনা ১০:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

যারা বলছেন দেশের অর্থনীতি ভালো নেই, তারা অর্থনীতিই বোঝেন না: অর্থমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • ১১৫ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জিনিসপত্রের দাম বাড়লেও বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো আছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সৌজন্য সভা শেষে তিনি এ কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ইউক্রেনে যুদ্ধ চলমান থাকায় দেশে জিনিসপত্রের দাম বাড়ছে৷ যুদ্ধ কবে শেষ হবে কেউ জানে না। তিনি বলেন, অনিশ্চয়তার ভেতরে কোনো দেশের অর্থনীতি বেশিদিন ভালো চালানো যায় না। তবুও সবাই বলছে, বাংলাদেশের অর্থনীতি এখনও ভালো অবস্থায় আছে।

অর্থমন্ত্রী বলেন, ‘যারা বলছেন দেশের অর্থনীতি ভালো নেই, তারা অর্থনীতিই বোঝেন না’।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তারা কৃষি, গ্যাস, অটোমোবাইলস খাতে বিনিয়োগ করতে চায়। তারা আমাদের সয়াবিনের উৎপাদন ও রপ্তানিতে আগ্রহ জানিয়েছে। ভিসা কোম্পানি এসেছিল, তারা ডিজিটাল পেমেন্ট সিস্টেমে আমাদের সহযোগিতা চেয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, সামনে বাংলাদেশে একটি কনজ্যুমারসের বড় মার্কেট হবে৷ এখানেও যুক্তরাষ্ট্র বিনিয়োগ করতে আগ্রহী। তারা মনে করে, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ একটি ভালো জায়গা। তারা মেট লাইফসহ বিভিন্ন ইনস্যুরেন্সে বিনিয়োগ করতে আগ্রহী৷ ভবিষ্যতে তারা আরও বেশি বিনিয়োগ করবে।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যারা বলছেন দেশের অর্থনীতি ভালো নেই, তারা অর্থনীতিই বোঝেন না: অর্থমন্ত্রী

আপডেটের সময় ০৯:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩