ভিয়েনা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তিতে যাবে সরকার: নসরুল হামিদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • ৭৭ সময় দেখুন

মো. নাসরুল্লাহ, ঢাকা: যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে উদার হাতে বিনিয়োগ করতে চান বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার (৩০ আগস্ট) মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

নসরুল হামিদ বলেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশে উদার হাতে বিনিয়োগ করতে চান তারা। এ সরকারের ওপর আস্থাশীল বলেই তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চান। তিনি বলেন, পায়রায় আরেকটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনে মার্কিন কোম্পানি এক্সিলারেটরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে জ্বালানি বিভাগ। এ ছাড়া গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে এক্সন মবিলসহ আরও একটি মার্কিন কোম্পানি আগ্রহ দেখাচ্ছে।

তিনি জানান, এরইমধ্যে গভীর সমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানে আগ্রহ দেখিয়ে দুই দফায় প্রস্তাব পাঠিয়েছে মার্কিন কোম্পানি এক্সন মবিল। গত মার্চে প্রথম দফায় পেট্রোবাংলার কাছে প্রস্তাব পাঠায় তারা। সরকারের উচ্চপর্যায়ে এ নিয়ে আলোচনা হয় ও বিষয়টি নিয়ে সামনে অগ্রসর হওয়ার ব্যাপারে নীতিগত সম্মতি নেয়া হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক ও শিল্পাঞ্চলগুলোতে ২০২৬ সালের পর থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তি করবে সরকার।

নসরুল হামিদ জানান, ২০২৬ সাল থেকে খুলনা, যশোর ও সিরাজগঞ্জে যে পাইপলাইন যাচ্ছে, সেখানে গ্যাস সরবরাহ করতে রিং বেল্ট তৈরি করা হচ্ছে। বলেন, বাংলাদেশে যত অর্থনৈতিক ও শিল্প এলাকায় ২০২৬ সালের পর থেকে গ্যাসের কোনো সমস্যা না থাকে সেটি নিশ্চিতে ইউএস এক্সিলারেট কোম্পানির সঙ্গে চুক্তি করা হবে।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ৭০ শতাংশের মতো বিনিয়োগ রয়েছে মার্কিন কোম্পানিগুলোর। নসরুল হামিদ বলেন, আমরা ভবিষ্যতে আরও বেশি প্রত্যাশা করছি।

ঢাকা/ইবিটাইমস/এনএল

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মার্কিন কোম্পানির সঙ্গে চুক্তিতে যাবে সরকার: নসরুল হামিদ

আপডেটের সময় ০৯:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩