ভিয়েনা ০৭:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন লালমোহনে সাংবাদিকের ছেলের ওপর পরিকল্পিত হামলা, হত্যাচেষ্টার অভিযোগ ‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনের ৩৭৬টি ড্রোন প্রতিহতের দাবি রাশিয়ার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে ১ ব্যক্তির মৃত্যু পার্বত্য চট্টগ্রামে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সেনাবাহিনীর উদ্ধার-ত্রাণ কার্যক্রম অব্যাহত বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের ব্যাপারে ভারতের কূটনৈতিক বার্তা দুর্ভাগ্যজনক-মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • ৭০ সময় দেখুন

ফাইল ছবি

স্টাফ রিপোর্টারঃ যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের ব্যাপারে ভারতের কূটনৈতিক বার্তা সত্যি হলে, সেটি দুর্ভাগ্যজনক। এ অঞ্চলের নিরাপত্তার জন্য শুভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি ভারত পদক্ষেপ নেয়, তা হবে দুঃখজনক। এই অঞ্চলের নিরাপত্তার জন্য শুভ হবে না।

ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ভারতের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে এটা আশা করা যায় না। দেশের মানুষ কি চায় নিশ্চয়ই সেটি ভারত দেখবে। তিনি বলেন, বাংলাদেশে কোনো মৌলবাদী ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। বাংলাদেশের মানুষের শক্তির ওপর আস্থা রাখি।

শেখ হাসিনাকে দুর্বল করলে যুক্তরাষ্ট্রের জন্য তা ভালো হবে না দিল্লির এমন বার্তা নিয়ে গণমাধ্যমে রিপোর্ট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা আশা করব ভারত বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তাকে মর্যাদা দেবে, সত্যিকার অর্থে সব দলের অংশগ্রহণে যাতে গ্রহণযোগ্য নির্বাচন হয় সে বিষয়ে সমর্থন দেবে।

মোঃ সোয়েব মেজবাহউদ্দিন/ইবিটাইমস 

জনপ্রিয়

নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের ব্যাপারে ভারতের কূটনৈতিক বার্তা দুর্ভাগ্যজনক-মির্জা ফখরুল

আপডেটের সময় ০৮:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩