ভিয়েনা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

সাঈদীর চিকিৎসককে হুমকি: ঝিনাইদহ থেকে আটক ১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
  • ৯০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতা সন্দেহে একজনকে আটক করেছে র‌্যাব। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান। তবে আটক ব্যক্তির নামপরিচয় জানা যায়নি।

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক টিমের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তফা জামান। সাইদীর মৃত্যুর পর চিকিৎসক অধ্যাপক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে ডাক্তার জামান বলেন, সাঈদীর চিকিৎসায় কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটেনি। আমরা তাকে সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা দিয়েছি। কোনো ধরনের ভুল চিকিৎসা বা অপচিকিৎসার ঘটনা ঘটেনি।

মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থানায় করা জিডিতে তিনি উল্লেখ করেন, সাঈদী বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি তাকে জড়িয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে অপপ্রচারও করা হচ্ছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট তিনটি ফেসবুক গ্রুপ, পেজ ও ইউটিউব চ্যানেলের লিংক উল্লেখ করেন তিনি।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাঈদীর চিকিৎসককে হুমকি: ঝিনাইদহ থেকে আটক ১

আপডেটের সময় ০৮:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩