ভিয়েনা ০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

দেশে পর্যাপ্ত ডিম আছে, আমদানির প্রয়োজন নেই : প্রাণিসম্পদ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • ৬৪ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম দাবি করেছেন, ডিম আমদানির কোন প্রয়োজন নেই। তিনি বলেন, চাহিদার চেয়ে বেশি ডিম দেশে উৎপাদন হচ্চে। দেশে যে ডিম আছে তা সঠিক ব্যবস্থাপনা করলে আর ডিম আমদানি করতে হবে না বলেও দাবি করেন তিনি।

রবিবার (১৩ আগস্ট) সচিবালয়ে ব্যবসায়িদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, খুচরা পর্যায় প্রতিটি ডিম ১২ টাকার মধ্যে বিক্রি হলে তা যৌক্তিক। কেউ ডিমের দাম অস্বাভাবিক বাড়ালে ভোক্তা অধিকার অধিদপ্তর ব্যবস্থা নেবে। আমদানি করে দাম কমানোর বিষয়ে বাণিজ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের নিজস্ব বিষয়। তবে দেশে যে ডিমের উৎপাদন তাতে সঠিক ব্যবস্থায় বিন্যাস হলে আমদানির কোন প্রয়োজন নেই।

মন্ত্রী বলেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্ভেতে দেখা গেছে উৎপাদন পর্যায়ে সাড়ে ১০ থেকে ১১ টাকা পর্যন্ত খরচ। তাই ১২ টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হওয়া যৌক্তিক। তবে এর বেশি হলে ভোক্তা অধিকার আইনের আওতায় তা অধিদপ্তর ব্যবস্থা নেবে।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশে পর্যাপ্ত ডিম আছে, আমদানির প্রয়োজন নেই : প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেটের সময় ০২:১৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩