ভিয়েনা ১১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

বাংলাদেশে নির্ধারিত সময়েই শান্তিপূর্ণ নির্বাচন চায় ভারত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
  • ৯২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: বাংলাদেশে নির্ধারিত সময়েই শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চায় ভারত। তবে বিরোধীদলগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে দাবি তুলছে তা নিয়ে কোনো মন্তব্য করেনি দিল্লি।

শুক্রবার (১১ আগস্ট) সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাব দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।

ব্রিফিংয়ে তাকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি ও নির্বাচনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে একাধিক প্রশ্ন করা হয়। এসব প্রশ্নের জবাবে অরিন্দম বাগচি বলেন, কয়েকদিন আগেও আমি বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত সরকারের মনোভাবের কথা জানিয়েছি। সেই মনোভাব এখনও অপরিবর্তিত রয়েছে।

তিনি বলেন, আমরা মনে করি বাংলাদেশের অভ্যন্তরে কী চলছে, সে বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার গড়া হবে কি না, সে বিষয়ে বাংলাদেশের সংবিধানে স্পষ্ট করে বলা হয়েছে। তাই এ বিষয়ে কিছু বলতে চাই না।

নির্বাচনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে অরিন্দম বাগচি বলেন, কাল্পনিক কোনো বিষয় নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। তাই এ বিষয়ে কিছু বলতে চাই না। ভারত চায়, বাংলাদেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হোক এবং তা নির্ধারিত সময়েই হোক।

ডেস্ক/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশে নির্ধারিত সময়েই শান্তিপূর্ণ নির্বাচন চায় ভারত

আপডেটের সময় ০৮:০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩