ভিয়েনা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি ভোলা-৩ আসনে মেজর হাফিজ বেসরকারী ভাবে নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনে বড় ব্যবধানে মির্জা ফখরুলের জয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমির ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে হবিগঞ্জে বানিয়াচংয়ে জাল ভোটের চেষ্টায় ৭ কিশোর আটক টাঙ্গাইলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তার ঘোষণা র‍্যাবের

জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করবে না ইসি: রাশেদা সুলতানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • ৩৭ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। রোববার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্তের কথাও জানিয়েছিল ইসি।

রাশেদা সুলতানা বলেন, নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারে আইনি বাধ্যবাধকতা নেই, তাই ক্যামেরা ব্যবহারে বাধ্য নয় কমিশন। এর আগে ক্যামেরা দেখে গাইবান্ধার ভোট বন্ধের ঘটনায় সরকারদলীয় নেতাদের তোপের মুখে পড়ে ইসি। তবুও পরিকল্পনা নেয়া হয় দ্বাদশ জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের। সে অনুযায়ী ২৭০ কোটি টাকার প্রকল্প প্রস্তুত করে ইসির সংশ্লিষ্ট শাখা। সেই পরিকল্পনা থেকে সরে এসেছে কমিশন। ফলে আগামী জাতীয় নির্বাচনে আর ব্যবহার হচ্ছে না সিসি ক্যামেরা। সব প্রস্তুতি নিয়ে এর আগে বাজেট স্বল্পতায় ভেস্তে যায় জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের পরিকল্পনাও।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট উৎসবে এগিয়ে গেল বিএনপি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করবে না ইসি: রাশেদা সুলতানা

আপডেটের সময় ০৯:১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩