ভিয়েনা ১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরলেন রোনালদিনহো, জিতল তাঁর দল যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ বিশ্বশান্তি নিয়ে আলোচনায় বসছেন সি, ট্রাম্প ও পুতিন রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা এস্তোনিয়ার ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • ১০১ সময় দেখুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। আর সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।’

ইবিটাইমস ডেস্কঃ শনিবার (২২ জুলাই) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা তদন্ত কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ষড়যন্ত্র করে লাভ হবে না। দেশের মানুষ তাদের চিহ্নিত করে ফেলেছে, তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কয়েকদিনের মধ্যে বিএনপি বুঝতে পারবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাঙ্গালী জাতি সব সময় সঠিক কাজটি করে, তারা আলোকিত বাঙ্গালী। কোন জায়গা থেকে বাংলাদেশ আজ কোথায় এসেছে, এটা দেশের জনগণ ভালো করে জানে।’ তিনি বলেন, ‘আমি সারা বাংলাদেশের খবর জানি, তারা আর অন্ধকারে নিমজ্জিত হতে চাচ্ছে না। দেশের মানুষ জানে, যতদিন প্রধানমন্ত্রী বেঁচে থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে, এগিয়ে যাবে। জনগণ কোনো ভুল করবে না।’

কবির আহমেদ/ইবিটাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় ০৪:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩