ভিয়েনা ০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পর তামিমের অবসর প্রত্যাহার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
  • ৪৫ সময় দেখুন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল অবসরের ঘোষণা দেয়ার প্রায় ৩০ ঘণ্টা পর তা প্রত্যাহার করে নিয়েছেন

বাংলাদেশ ডেস্কঃ শুক্রবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তামিম বলেন যে তিনি তার মত পরিবর্তন করেছেন। ফিটনেস নিয়ে বিতর্ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কিছু কঠোর মন্তব্যের পর, বৃহস্পতিবার (৬ জুলাই) সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর তামিম বলেন, “আমি আমার অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি দেশের প্রধানকে না বলতে পারি না।” তিনি জানান, প্রধানমন্ত্রী তাকে তার অবসর বাতিল করে ছুটি নেয়ার নির্দেশ দিয়েছেন।

শুক্রবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তামিমের সাক্ষাতের সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও বিসিবি সভাপতি। আপাতত দেড় মাসের জন্য ক্রিকেট থেকে ছুটিতে থাকবেন তামিম। আশা করা হচ্ছে, চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বর-এ অনুষ্ঠেয় এশিয়া কাপে ফিরবেন তিনি।

তথ্যসূত্র: বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পর তামিমের অবসর প্রত্যাহার

আপডেটের সময় ০৯:২৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩