ভিয়েনা ০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু হবিগঞ্জে খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪ বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় ‘ইবাদতখানা’, অসৎ কাজের স্থান নেই : শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হলেন সাবের হোসেন চৌধুরী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩
  • ৫৯ সময় দেখুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত হয়েছেন ঢাকা-৯ (মুগদা, সবুজবাগ ও খিলগাঁও) আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী

ইবিটাইমস ডেস্কঃ সোমবার (১২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অবৈতনিক দায়িত্ব হিসেবে সাবের হোসেন চৌধুরী কোনো বেতন-ভাতা পাবেন না বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সাবের হোসেন চৌধুরী ১৯৬১ সালের ১০ সেপ্টেম্বর ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সাবের হোসেন চৌধুরী।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় তিনি ছিলেন সর্বকনিষ্ঠ সদস্য। তাকে প্রথমে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হন তিনি।

সাবের হোসেন চৌধুরী ২০১৪ সালের ১৬ অক্টোবর ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ২৮তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হলেন সাবের হোসেন চৌধুরী

আপডেটের সময় ০৭:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩