ভিয়েনা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মদ কিনতে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল দেলদুয়ারে ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস মাদ্রিদের আশপাশের দাবানল প্রায় নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে : পাকিস্তান প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা

ভোলায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে খাদ্য সচিব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • ১৪৯ সময় দেখুন

ভোলা: ভোলা জেলার খাদ্য বিভাগের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন খাদ্য মন্ত্রনালয়ের সচিব ড. মোসা. নাজমানারা খানম। এর অংশ হিসেবে ভোলার বিভিন্ন খাদ্য গুদামের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি গুদামের উন্নয়ন কাজ ও খাদ্য শস্য সংরক্ষণ পদ্ধতি পরিদর্শন করে স্থানীয় কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

একই সাথে জেলার সরকারি খাদ্য শস্য জাহাজ থেকে উঠা নামার জন্য ভোলার বিসিক শিল্প নগরী সংলগ্ন খালের ভিতর একটি জেটি স্থাপনের জন্য প্রস্তাবনা পাঠানোর জন্যও নির্দেশনা প্রদান করেন তিনি। পরে তিনি ভোলার সরকারি ওএমএস এর চাল ও আটা বিতরণ কার্যক্রম পরিদর্শন করে ডিলারদেরকে দিক নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি ভোলার খাদ্য বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে খাদ্য সচিব ড. মোসা. নাজমানারা খানম জানান, এ বছর ধানের দাম বেশী থাকাসহ বিভিন্ন কারনে চাল ও ধান সংগ্রহের লক্ষমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। এছাড়া সরকারের বাকী যে কার্যক্রম যেমন- ওএমএস, ১০ টাকা কেজি চালসহ বিভিন্ন সুযোগ সুবিধা গুলো চালু রয়েছে। এ কার্যক্রম ভবিষ্যতে আরো বৃদ্ধি করা হবে এবং খাদ্য গুদাম গুলোতে যথাযথ প্রক্রিয়ায় খাদ্যশস্য সংরক্ষণ করা হচ্ছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য সচিবের একান্ত সচিব মো. মাসুম বিল্লাহ, বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. ফারুক হোসেন, ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার হালদার, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ইকবাল বাহার চৌধুরীসহ ভোলার খাদ্য কর্মকর্তাবৃন্দ।

সাব্বির আলম বাবু/ ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

মদ কিনতে টাকা দিচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক, ভিডিও ভাইরাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে খাদ্য সচিব

আপডেটের সময় ০৪:৪৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১