ভিয়েনা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি মার্কিন অবরোধ থাকলে হরমুজ খুলবে না: ইরান সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন আজ

লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • ৫৬ সময় দেখুন

ঢাকায় পুলিশের বাধায় বিদ্যুৎ ভবনে যেতে পারেননি বিএনপির নেতারা

বাংলাদেশ ডেস্কঃ লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে সারা দেশে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর অংশ হিসেবে রাজধানীর মতিঝিলে বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করার কথা ছিল দলটির। তবে পুলিশি বাধায় শেষ পর্যন্ত সেখানে অবস্থান নিতে পারেননি বিএনপি নেতারা। পরে স্মারকলিপি দিয়ে ফিরে আসেন তারা।

বৃহস্পতিবার (৮ জুন) দ‌ুপুরে মতিঝিলে বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান নিতে নয়াপল্টন অফিসের সামনে থেকে মিছিল নিয়ে রওনা হন বিএনপি নেতাকর্মীরা। কিন্তু, মিছিলটি আরামবাগে নটরডেম কলেজের মোড়ে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের কারণে আর এগোতে পারেনি। পরে ঢাকা জেলা বিএনপির একটি প্রতিনিধিদল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) উপ-পরিচালক মমতাজ পারভিনের কাছে স্মারকলিপি দিয়ে ফিরে আসে।

এ সময় উপস্থিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশি চাপের কাছে তিনি মাথা নত করবেন না। তাকে কিন্তু দেশের জনগণের শক্তির কাছেই মাথা নত করতে হবে। সরকারের পতন এখন কেবল সময়ের ব্যাপার। সীমান্তে যখন আমাদের দেশের মানুষকে গুলি করে মারে, তখন তো আপনাকে মাথা উঁচু করে থাকতে দেখি না। একটা প্রতিবাদও আপনাকে করতে দেখি না।

তিনি আরও বলেন, দেশে বিদ্যুৎ খাতে প্রায় ১৫৪টি প্ল্যান্ট আছে। তার মধ্যে শুধু ৪৯টি কোনোরকম চালু থাকলেও ১০৫টি প্রায় বন্ধ হয়ে আছে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু প্রমুখ।

তথ্যসূত্র: বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে সারা দেশে বিএনপির অবস্থান কর্মসূচি

আপডেটের সময় ০৩:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩