ভিয়েনা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০২:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
  • ৫৯ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাক ও শ্রমিকবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। বুধবার (৭ জুন) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ১১ জন নিহত এবং ১৫ জন গুরুতর আহত হন। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণ সুরমা থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াস শরিফ। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার ও আহতদের অর্থ সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সিলেটের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, ‘মালবাহী একটি ট্রাক সিলেটের দিকে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই হতাহতের এ ঘটনা ঘটে।’

এদিকে, দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়ক। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

ডেস্ক/ইবিটাইমস/ এনএল

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১৪

আপডেটের সময় ০৫:০২:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩