ভিয়েনা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

বিএনপির সঙ্গে আলোচনায় রাজি সরকার : আমু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • ৪৪ সময় দেখুন

ঢাকা প্রতিনিধি: বিএনপির সঙ্গে সরকার আলোচনা করতে রাজি বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। বলেন, সুষ্ঠু নির্বাচনের বাধা কোথায় বিএনপির সঙ্গে আলোচনা করে তার সুরাহা করা যেতে পারে। মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দলের সমাবেশে তিনি এ কথা বলেন।

আমু বলেন, দেশে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনী সমস্যা সমাধানে সরকার আলোচনা করতে রাজি হয়েছে। তিনি বলেন, সংবিধানের মধ্যে থেকে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আলোচনার দরজা সবসময় খোলা আছে। বিএনপির সঙ্গে যেকোনো আলোচনা হতে পারে। প্রয়োজনে জাতিসংঘের প্রতিনিধির মধ্যস্ততায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আলোচনা ছাড়া অন্য কোনো উপায়ে সংকটের সমাধান হবে না। আর অসাংবিধানিকভাবে কেউ ক্ষমতায় আসার পাঁয়তারা করলে জনগণ প্রতিরোধ করবে।

আমু বলেন, ভিসা নীতির দূরভিসন্ধি হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসানো। তবে, আওয়ামী লীগ মার্কিন ভিসা নীতির তোয়াক্কা করছে না। ভিসা নীতি কাদের পক্ষে তা নির্বাচনে প্রমাণিত হবে।

সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি দুরভিসন্ধিমূলক। মার্কিন ভিসা নীতির কারণে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে বিএনপিকে বলব-সাহস থাকলে সেই নির্বাচনে আপনারা আসেন।

সভায় আওয়ামী লীগ ও ১৪ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিএনপির সঙ্গে আলোচনায় রাজি সরকার : আমু

আপডেটের সময় ০৭:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩