ভিয়েনা ০৯:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানোর আইন নিয়ে উত্তাল ফ্রান্স, রাজপথে বিক্ষোভ আইনি প্রক্রিয়াতেই বাংলাদেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী লালমোহনে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ

লালেমাহেন সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ,থানায় মামলা দায়ের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
  • ১৫৫ সময় দেখুন

লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার সদর ইউনিয়নে দুই সন্তানের জননীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-৪, তারিখ-৪ফেব্রুয়ারি।

মামলার সূত্রে জানা যায়,ঐ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মৃধা বাড়ির সবুজ লক্ষ্মীপুরে গাড়ি চালায়। তার স্ত্রী ও দুই সন্তান বাড়িতেই থাকে। গত বুধবার সবুজের স্ত্রী তার দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ১২ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে পুনরায় ঘরে এসে শুয়ে পড়েন। এ সুযোগে ঘরের ভিতর ওৎপেতে থাকে পার্শ্ববর্তী বাড়ির মোঃ হালিমের ছেলে ইকবাল। সবুজের স্ত্রী জানান,কোন কিছু বুঝে উঠার আগেই শিশু পুত্রের গলায় ছুরি ধরে চিৎকার না করার ভয় দেখায় ইকবাল। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে। আসামী গ্রেফতারের জোড় প্রচেষ্টা চলছে।

সালাম সেন্টু /ইবি টাইমস

Tag :
জনপ্রিয়

সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালেমাহেন সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ,থানায় মামলা দায়ের

আপডেটের সময় ০৩:০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১