ভিয়েনা ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

মহেশপুরে ফসলের সাথে শত্রুতা !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
  • ৮৪ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে পুর্বশত্রুতার জের ধরে এক বিজিবি সদস্য’র ড্রাগন ক্ষেতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বিকেলে মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। আগুন জ¦লতে দেখে মাঠে থাকা কৃষকের ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্থ বিজিবি সদস্য আলামপুর গ্রামের কামাল হোসেন জানান, চাকুরীর পাশাপাশি তিনি এলাকায় লোক দিয়ে চাষাবাদ করান। ছুটিতে এসেও তিনি নিজের ড্রাগন ক্ষেতসহ ফসল দেখভাল করেন।

পুর্বশত্রুতার  জের ধরে গত কয়েক বছর যাবত একই গ্রামের ইদ্রিস আলী ও তার ছেলে মজনু মিয়া বিভিন্ন সময় তার ফসলের ক্ষতি করে আসছে। এর আগে ড্রাগন ক্ষেত কেটে দেয় তারা। এ নিয়ে থাকায় অভিযোগও দেয় বিজিবি সদস্য কামাল হোসেন।

ক্ষতিগ্রস্থ কামাল হোসেন বলেন, আমাকে ক্ষতিগ্রস্থ করতে মজনু ও তার ছেলে সব সময় তৎপর তাকে। আমাকে ক্ষতি করতে না পেরে আমার ফসলের ক্ষতি করে। এরই জের দরে রোববার বিকেলে আমার ড্রাগন বাগানের সাথে ভুট্টার গাছ রেখে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। মজনু যখন আগুন ধরিয়ে দিচ্ছিলো তখন মাঠের একজন কৃষক তা দেখেছে। আগুন ধরার খবর পেয়ে আমরা এসে আগুন নিয়ন্ত্রনে আনি। আগুনে আমার ড্রাগন ক্ষেত ও কলাগাছের ক্ষতি হয়েছে। আমি এর বিচার দাবী করছি।

অভিযুক্ত মজনুর পিতা ইদ্রিস আলী বলেন, আমার ছেলে মজনু ইচ্ছে করে এসব করিনি। আগুন ওর জমিতে থাকা গাছে দিতে যেয়ে কামালের বাগানে আগুন লেগে গেছে।

এ ব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনে আসা মহেশপুর থানার এস আই সুব্রত বলেন, ক্ষেতে আগুন দেওয়ার ঘটনা পুর্বশত্রুতা আছে বলে আমি প্রাথমিক ভাবে মনে করছি। ক্ষতিগ্রস্থ ব্যক্তি থানায় এসে অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেখ ইমন/ইবিটাইমস/এম আর  

জনপ্রিয়

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহেশপুরে ফসলের সাথে শত্রুতা !

আপডেটের সময় ০১:০০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩