ভিয়েনা ১১:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম ট্রাম্পের আগমনের আগে আসিয়ান সম্মেলনে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধ মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী

জেসমিন সুলতানার মৃত্যু: RAB এর ১১ সদস্যকে জিজ্ঞাসাবাদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • ১৩৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: নওগাঁয় র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ১১ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র‍্যাব সদর দপ্তরে গঠিত তদন্ত কমিটি রাজশাহীতে র‍্যাব-৫–এর কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে এই তথ্য জানান।

জিজ্ঞাসাবাদের তালিকায় একজন মেজর, পুলিশের এএসপিসহ অন্যান্য সদস্য ও গাড়িচালক রয়েছেন উল্লেখ করে খন্দকার আল মঈন জানান, জিজ্ঞাসাবাদ শেষে র‍্যাবের ১১ সদস্য নওগাঁয় আবার তাঁদের কর্মস্থলে ফিরে যাবেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত যুগ্ম সচিব এনামুল হকের অভিযোগে গত ২২ মার্চ নওগাঁ থেকে র‌্যাব আটক করে ভূমি অফিসের কর্মী জেসমিনকে। আটকের চার ঘণ্টা পর তাকে অসুস্থ অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায় র‌্যাব। সেখান থেকে তাকে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার সেখানে তার মৃত্যু হয়।

সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। র‍্যাবের দাবি, প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার সকালে সুলতানা জেসমিনকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হলে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তবে স্বজনদের অভিযোগ, র‍্যাব হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।

সুলতানা জেসমিন মৃত্যুর ঘটনায় গত সোমবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। সেই তদন্ত কমিটি আজ র‍্যাবের ১১ জন সদস্যকে জিজ্ঞাসাবাদ করছেন।

ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জেসমিন সুলতানার মৃত্যু: RAB এর ১১ সদস্যকে জিজ্ঞাসাবাদ

আপডেটের সময় ০৬:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩