ভিয়েনা ০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে নিহত ৪, আহত ৩০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১৫ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কের বাগান বাড়ি নামক স্থানে হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাস উল্টে ৪ জন নিহত ও প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা ৯ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বাগান বাড়ি নামক স্থানে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাস ( ঢাকা মেট্রো ব-১৪-১৩২৫) প্রায় ৪০/৫০ জন যাত্রী নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্য চেড়ে আসে।বাসটি বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বাগান বাড়ি নামক স্থানে পৌচলে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মহাসড়কেই উল্টে পড়ে যায়। এসময় বাসে থাকা ৪০/৫০ জন যাত্রীর মধ্যে কয়েকজন যাত্রী বাসের নিচে চাপা পড়ে যান। এমতাবস্থায় আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধারের চেষ্টা করেন। পরে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের টিম এসে ৪ জনকে মৃত ও প্রায় ৩০ জন যাত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার কিছুক্ষণ পর বাহুবল হাসপাতালে একজনের মৃত্যু হয়। এসময় প্রায় ২ ঘন্টা মহাসড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান বাহুবল মডেল থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের লোকজন। রাস্তা বন্ধ ও দৃর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত হন।

পরে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খান,শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম সহ স্থানীয়দের সহায়তায় রাত ১১ টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায় নাই।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে নিহত ৪, আহত ৩০

আপডেটের সময় ০৩:০০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩