ভিয়েনা ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

হবিগঞ্জের ‌শায়েস্তাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত ৭

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • ১১৮ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে ৭ জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে আটটায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের সুদিয়াখলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে চালক সহ ৭ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস (সিলেট-ব ১১-০০৬০) গাড়িটি বেপরোয়া গতিতে শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশাতে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোরশেদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জের ‌শায়েস্তাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত ৭

আপডেটের সময় ০১:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩