ভিয়েনা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি লালমোহনে জমি দখলে বাধা দেওয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, ষড়যন্ত্রের অভিযোগ টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

পিরোজপুরে প্রথম পরীক্ষার রাতে সন্তান প্রসাব করেও জিপিএ-৫ পেয়েছে হাসিনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩০:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২
  • ১১৩ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে প্রথম পরীক্ষার রাতে সন্তান প্রসাব করে সকালে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে হাসিনা আক্তার নামের এক প্রসুতি। তিনি উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের মো. রায়হান ফকিরের স্ত্রী এবং জেলার সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মো. হালিম হোসেন হাওলাদারের কন্যা ও স্থানীয় দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত ফলাফলে তিনি জিপিএ-৫ পেয়েছেন।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার রায় জানান, হাসিনা আক্তার চলতি ফলাফলে জিপিএ-৫ পেয়েছে। সে এসএসসি পরীক্ষায় পিরোজপুর সরকারী বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষা দেয়। তিনি জানান, প্রথম পরীক্ষার দিন বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের পরীক্ষার আগের দিন অর্থাৎ বুধবার রাতে বাচ্চা প্রসাব করে। পরের দিন পরীক্ষায় অংশ নেয়। হাসিনা আক্তার বিজ্ঞান বিভাগের অত্যান্ত মেধাবী ছাত্রী।

ওই প্রসূতির মা সাজেদা বেগম জানান, তার কন্যা হাসিনা আক্তারকে গত এক বছর আগে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের চাঁন মিয়া ফকিরের ছেলে মো. রাহেন ফকিরের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়।

এসএসসি পরীক্ষার আগের রাতে বুধবার (১৪ সেপ্টেম্বর) তার শ্বশুর বাড়িতে বসে স্বাভাবিক ভাবে একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। তার ডাক নাম রাখা হয় জায়ান। হাসিনা পড়া-লেখার প্রতি অত্যান্ত আন্তরিক। তাই সে রাতে বাচ্চা প্রসাব করেও সকালে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়েছিলো।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস  

জনপ্রিয়

মাও সে-তুঙের উপহার ট্রাক্টর অযত্নে, ভাসানীর স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে প্রথম পরীক্ষার রাতে সন্তান প্রসাব করেও জিপিএ-৫ পেয়েছে হাসিনা

আপডেটের সময় ০৮:৩০:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২