ভিয়েনা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

চরফ্যাশনে সহপাঠী হত্যার বিচারের দাবীতে সড়কে সহপাঠীরা প্লাকার্ড হাতে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
  • ৩৩ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচায় স্কুল ছাত্র ইয়ামিনকে পিটিয়ে হত্যার বিচারের দাবীতে সড়কে দাঁড়িয়ে প্লাকার্ড হাতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সহপাঠীরা।

বৃহস্পতিবার(২৪ নভেম্বর) দুপুরে চর আইচা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ মানববন্ধন ও বিক্ষোভের মাধ্যমে ইয়ামিন হত্যাকারীর ফাঁসির দাবী জানান তারা। ইয়ামিন দক্ষিণ আইচা থানার  চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর আইচা গ্রামের মৌলভী  বাড়ির মৃত রবিউল্যাহ মাঝির ছেলে।ইয়ামিন চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

নিহত ইয়ামিনের মামা মো. হাছান আলী জানান, একই এলাকার কামালের মেয়ে লাবনীর সঙ্গে ইয়ামিনের প্রেমের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতো লাবনীর চাচাতো ভাই রাকিব।  যার জন্য গত সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় লাবনীর বাবা কামাল হোসেন রাকিবকে দিয়ে ঘর থেকে ইয়ামিনকে ডেকে নেয়। এরপর বেড়িবাঁধের ওপর নিয়ে কামাল ও রাকিবসহ কয়েকজন মিলে ইয়ামিনকে জুতাপেটা ও বেধড়ক মারধর করে। এ ঘটনায় ইয়ামিন মারা গেলে তার মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে তারা। রাতের দিকে পাশের বাড়ির আবুল হোসেন ব্যাপারীর পুত্রবধূ ইয়ামিনের দেহ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর সে এসে খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। সে সময় এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যুর মামলা গ্রহণ করে। তবে ঘটনার পর থেকে  রাকিব, লাবনী ও তার বাবা কামালসহ ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে।

এ ব্যাপারে দক্ষিণ আইচা থানার এসআই মো. নেছার উদ্দিন বলেন, ওই সময় লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করতে গিয়ে আমাদের মনে হয়েছে ইয়ামিনের মৃত্যুটি অস্বাভাবিক। যেহেতু লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, সেক্ষেত্রে ময়না তদন্তের প্রতিবেদন পেলেই বলা যাবে মৃত্যুর মূল কারণ। এরপর আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে সহপাঠী হত্যার বিচারের দাবীতে সড়কে সহপাঠীরা প্লাকার্ড হাতে মানববন্ধন

আপডেটের সময় ০৫:০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২