ভিয়েনা ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

হবিগঞ্জে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • ৩৭ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: সিলেটে বিএনপির গণসমাবেশ সফল করার লক্ষ্যে হবিগঞ্জের লাখাইয়ে প্রস্তুতি সভায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জিকে গাউছসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এ ঘটনার পর শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় লাখাই উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করে। সভা শুরুর কিছুক্ষন পরে সেখানে পুলিশ উপস্থিত হলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের ছোড়া রাবার বুলেটে বিএনপির অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়। সংঘর্ষের সময় পুলিশ প্রায় অর্ধশতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে।

কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জিকে গাউছ জানান, শাস্তিপূর্ণ প্রস্তুতি সভায় হঠাৎ করে পুলিশ অতর্কিত হামলা করেছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নুনু মিয়া জানান, সভাস্থলে পুলিশ উপস্থিত হলে বিএনপির নেতাকর্মীরা পুলিশেকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের অন্তত ১০ জন সদস্য আহত হয়েছে। পরে পুলিশ আত্মরক্ষার্থে শতাধিক রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

আপডেটের সময় ০৭:১৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২