ভিয়েনা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

ভুল নাম্বারে গেল ১ লক্ষ ২৩ হাজার টাকা, দুশ্চিন্তায় ব্যবসায়ী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • ১০০ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে এক বিকাশের দোকানদার ভুল করে ১ লক্ষ ২৩ হাজার টাকা বিকাশ করেছেন। এনিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী। এ ঘটনায় লালমোহন থানায় সাধারণ ডায়েরী করেছেন তিনি।

জানা যায়, উপজেলার লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা বাজারে দীর্ঘদিন যাবত ফার্মেসী ব্যবসা করছেন মো. মনির। ফার্মেসী ব্যবসার পাশাপশি সে বিকাশের টাকাও লেনদেন করেন। গত ১১ নভেম্বর রাত প্রায় ১২টার দিকে ৪টি নাম্বারে ১ লক্ষ ২৩ হাজার টাকা বিকাশ করেন তিনি। যার মধ্যে ০১৮৩৮২৩৫৩৩২ নাম্বারে ২৩ হাজার, ০১৮৩৩৯৩৭৭৯২ নাম্বারে ২৫ হাজার, ০১৮৫২৮৭০৬২ নাম্বারে ২৫ হাজার এবং ০১৮৫৭০৯৫৭২৭ নাম্বারে ৫০ হাজার টাকা পাঠান ব্যবসায়ী মনির। এরপর তিনি জানতে পারেন যে নাম্বারগুলোতে টাকা পাঠানো হয়েছে সেগুলো ভুল নাম্বার ছিল।

ভুক্তভোগী ব্যবসায়ী মো. মনির বলেন, যার কাছে টাকা পাঠানোর কথা ছিল সেখানে টাকা না পাঠিয়ে ভুল করে অন্য নাম্বারে টাকা পাঠিয়ে দেন তিনি। পরে যখন বুঝতে পারেন টাকা পাঠানোর নম্বরগুলো ভুল হয়েছে, তখন সেই নাম্বারগুলোতে কল করলে সবগুলো নাম্বার বন্ধ পান তিনি ।

এব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানায় জিডি করার পর থেকে ওই টাকা উদ্ধারের জন্য বিভিন্নভাবে কাজ চলছে।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভুল নাম্বারে গেল ১ লক্ষ ২৩ হাজার টাকা, দুশ্চিন্তায় ব্যবসায়ী

আপডেটের সময় ০৪:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২