ভিয়েনা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চফলনশীল জাতের ব্রি ধান-৮৭ চাষে কৃষকের মুখে হাসি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • ৬৫ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: উচ্চফলনশীল জাতের ব্রি ধান-৮৭ চাষে সফলতা পেয়েছেন ভোলার তজুমদ্দিনের কৃষকরা। অন্য ধানের চাইতে এ ধান সংগ্রহ করতে সময় এবং অর্থ কম হওয়ায় কৃষকদের মাঝেও দেখা দিয়েছে স্বস্তি। এতে করে হাসি ফুটেছে উপজেলায় ব্রি ধান-৮৭ চাষ করা কৃষকদের মুখে। ইতোমধ্যে কেউ ধান কেটে ঘরে তুলেছেন, আবার কেউ ব্যস্ত ধান কাটায়। যার জন্য মাঠে মাঠে চলছে কৃষকদের উচ্ছ্বাস।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউটের উদ্ভাবিত ব্রি-ধান ৮৭ চাষে কৃষকরা আশানুরূপ ফলন পাচ্ছেন। মাত্র ১‘শ ৩৭ দিনে ক্ষেত থেকে সংগ্রহ করা যায় এ ধান। তজুমদ্দিন উপজেলায় এ বছর একশত ৫০ হেক্টর জমিতে ব্রি ধান-৮৭ চাষ হয়েছে।

এ ধান চাষ করা কয়েকজন কৃষক বলেন, ব্রি ধান-৮৭ তে তেমন চিঁটা নেই। কম খরচে অধিক ফলন পাওয়া যায়। আবার আগেভাগেই ক্ষেত থেকে কাটা যাচ্ছে এ ধান। এতে করে ওই জমি অন্যান্য রবি শস্য চাষের জন্য প্রস্তুত করা সম্ভব হচ্ছে।

তজুমদ্দিন উপজেলা কৃষি সস্প্রসারণ কর্মকর্তা দেবাশীষ দাস জানান, উপজেলার চাঁদপুর ও সোনাপুর ইউনিয়নের বেশ কিছু কৃষক এ বছর নতুন জাতের ব্রি ধান-৮৭ চাষ করেছে। যাতে তারা ব্যাপক ফলনও পেয়েছেন। তাই উপজেলার অনেক কৃষক এখন আগ্রহী হচ্ছেন ব্রি ধান-৮৭ চাষের জন্য।

উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার বলেন, নতুন জাতের এ ধান চাষের জন্য সব সময় কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে।  আমরা আশা করছি; এ বছরের চাইতে আগামী বছর এ উপজেলায় ব্রি ধান-৮৭ চাষে আরো অধিক কৃষক আগ্রহী হবেন।

মনজুর রহমান/ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

উচ্চফলনশীল জাতের ব্রি ধান-৮৭ চাষে কৃষকের মুখে হাসি

আপডেটের সময় ০২:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২