ভিয়েনা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ যুবদল নেতার জমি জবর দখলে মরিয়া আওয়ামী লীগ নেতা সঠিকভাবে ভোট দেয়া না হলে ভোট প্রদানের কারণে গুনার অংশ আমলনামায় জমা হয়- পীর সাহেব চরমোনাই সঠিকভাবে ভোট দেয়া না হলে গুনাহর অংশ আমলনামায় জমা হয় : পীর সাহেব চরমোনাই ইসলামের সাইনবোর্ড লাগিয়ে একটি দল দূর্নীতির অংশীদার হয়েছিল: চরমোনাই পীর সাফিয়া খানম বালিকা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: বাধা দেওয়ায় যুবকদের মারধরের অভিযোগ

লালমোহনে কর্মসংস্থানের লক্ষে ১০ হতদরিদ্র ব্যক্তিকে বিনামূল্যে ভ্যান গাড়ি ও নগদ অর্থ প্রদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
  • ৬২ সময় দেখুন

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ১০ জন হতদরিদ্র ব্যক্তিকে বিনামূল্যে ভ্যান গাড়ি ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলার আবুগঞ্জ এলাকায় অবস্থিত বেসরকারি উন্নয়ন সংস্থা ‘দ্বীপ উন্নয়ন সোসাইটির’ বাস্তবায়নে এ ভ্যান গাড়ি হতদরিদ্র ব্যক্তিদের কাছে হস্তান্তর করেন দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. ইউনূছ মিয়া। এসময় দ্বীপ উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে প্রতিজনকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা হিসেবে প্রদান করেন তিনি।

সুবিধাভোগী আব্দুল করিম ও লতিফ বলেন, আমরা আগে বিভিন্ন বাড়িতে গিয়ে কাঁচা মাল বিক্রি করতাম। কয়েক মাস আগে আমাদের ভ্যান গাড়ি নষ্ট হয়ে যায়। এতে করে কাজ বন্ধ হয়ে যায়। যার জন্য সংসার চালাতে সমস্যা হতো। এখন বিনামূল্যে ভ্যান গাড়ি ও নগদ টাকা পেয়েছি, এ দিয়ে নতুন করে আবার ব্যবসা শুরু করবো। আশা করছি এরপর থেকে আল্লাহর রহমতে ভালোভাবে চলতে পারবো।

দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. ইউনূছ মিয়া বলেন, এসব লোকজন হতদরিদ্র। তাদের কর্মসংস্থানের জন্য ভ্যান গাড়ি চেয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের কাছে সহযোগিতার আবেদন করি। ওই আবেদনের প্রেক্ষিতে ১০টি ভ্যান গাড়ি বরাদ্দ হয়। সেসব ভ্যান গাড়ি ও দ্বীপ উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে প্রতিজনকে নগদ পাঁচ হাজার টাকা করে প্রদান করি। আশা করছি এসব দিয়ে এই দশজনের কর্মসংস্থান সৃষ্টি হবে। তারা পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারবে।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

লালমোহনে তানিন’র উদ্যোগে ধানের শীষের লিফলেট বিতরণ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে কর্মসংস্থানের লক্ষে ১০ হতদরিদ্র ব্যক্তিকে বিনামূল্যে ভ্যান গাড়ি ও নগদ অর্থ প্রদান

আপডেটের সময় ০৮:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২