ভিয়েনা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু বিদ্যালয়ের যাবার রাস্তা নেই, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

ভান্ডারিয়ায় ইউপি সদস্যকে হত্যার ঘটনায় গ্রেফতার ২

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • ৭১ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পূর্ব শত্রুতার জেরে পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রকাশ্যে ইউপি সদস্য মামুন হাওলাদার (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জেলার কাউখালী উপজেলার জোলাগাতী গ্রামের মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে মো. মামুন ওরফে টাক মামুন (৪৫) এবং জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মো. মহিদুল জমাদ্দারের পুত্র মোটর বাইক চালক মোঃ সজল জোমাদ্দার (২৮)। মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়েছে।

ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাসুমুর রহমান বিশ^াস জানান, নিহত মামুনের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে সোমবার রাতে ১১ জনের নাম উল্লেখ সহ আরও ৪/৫ জনকে অজ্ঞাত করে মোট ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই জনকে মঙ্গলবার (০১ নভেম্বর) ভোর রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। আন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দায়ের হওয়া মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (৩১অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে ভান্ডারিয়ারি উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের আজহারিয়া ইসমিয়া দাখিল মাদ্রাসার ২ শত গজ দুরে সড়কে গাছ দিয়ে বেরিকেড দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মামুন হাওলাদারকে নৃশংসভাবে হত্যা করে। আসামীরা হত্যা নিশ্চিত করে তার লাশ রাস্তায় ফেলে ও বাম পা বিচ্ছিন্ন করে কালভার্টের নিচের ডোবায় ফেলে দেয়।

নিহত মামুন হাওলাদার পাশ্ববর্তী কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং জোলাগাতি গ্রামের মিনহাজ উদ্দিন হাওলাদার এর ছেলে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক মো. আনিছুর রহমানের যোগদান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভান্ডারিয়ায় ইউপি সদস্যকে হত্যার ঘটনায় গ্রেফতার ২

আপডেটের সময় ০৭:৫৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২