ভিয়েনা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ব্রাজিল ও নেইমার ভক্তদের জন্য সুখবর ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার সামনে কঠিন পরীক্ষার আভাস যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে ট্রাম্পের হুঁশিয়ারি টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালকসহ নিহত ৪ ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হাইকোর্টের রায় উপেক্ষা করে লালমোহনে সড়কে চাঁদা উত্তোলনের বৈধতা দিলেন প্রশাসক পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ লালমোহনের মাদক কারবারি গ্রেফতার

লালমোহনে চুরির অপবাদে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • ৬০ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: মোবাইল ও স্বর্ণের চেইন চুরির অপবাদ সইতে না পেরে ভোলার লালমোহনে জান্নাতুল ফেরদৌস রত্না (২৫) নামের এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। রোববার রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাহাবুব চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

গৃহবধূ রত্না ওই বাড়ির মো. লিটনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার এসআই সেলিম রানা।

মৃত গৃহবধূর পরিবারের বরাৎ দিয়ে তিনি বলেন, গত কয়েকদিন আগে ওই বাড়িতে বেড়াতে আসেন গৃহবধূ রত্নার চাচা শ্বশুর মো. হাফিজ উদ্দিন। এসময় তার মোবাইল ও স্বর্ণের চেইন চুরি হয়। যার জন্য গৃহবধূ জান্নাতুল ফেরদৌস রত্নাকে সন্দেহ করা হয়। এতে করে ওই গৃহবধূ অপমান বোধ করে। এ কারণেই ঘরে থাকা কীটনাশক পান করেন তিনি।

এসআই সেলিম রানা আরো বলেন, রাতে কীটনাশক পান করার পর পরিবারের লোকজন বুঝতে পেরে গৃহবধূ রত্নাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে চুরির অপবাদে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

আপডেটের সময় ০৭:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২