ভিয়েনা ০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ব্রাজিল ও নেইমার ভক্তদের জন্য সুখবর ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার সামনে কঠিন পরীক্ষার আভাস যুদ্ধ নিয়ে নেতানিয়াহুকে ট্রাম্পের হুঁশিয়ারি টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালকসহ নিহত ৪ ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হাইকোর্টের রায় উপেক্ষা করে লালমোহনে সড়কে চাঁদা উত্তোলনের বৈধতা দিলেন প্রশাসক পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ লালমোহনের মাদক কারবারি গ্রেফতার

রচনা প্রতিযোগিতায় প্রথম হয়ে জেলা পুলিশের সম্মাননা পেলেন লালমোহন প্রেসক্লাব সম্পাদক জসিম জনি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১০:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • ১২৩ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম জনি কমিউনিটি পুলিশিং ডে এর রচনা প্রতিযোগিতায় জেলায় প্রথম হয়ে পুলিশের সম্মাননা পুরস্কার গ্রহণ করেছে। শনিবার কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে ভোলা জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভায় এ সম্মাননা তুলে দেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে ভোলা পুলিশ সুপারের পক্ষ থেকে রচনা প্রতিযোগিতার আহবান করা হয়। এতে ক, খ ও গ বিভাগে ১জন করে ৩জনকে সম্মাননা জানানো হয়। ‘গ’ বিভাগে রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করে লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর ও এশিয়ান টিভির লালমোহন প্রতিনিধি ও মো. জসিম জনি। এ বিভাগের রচনার বিষয়বস্তু ছিল “সামাজিক সমস্যা প্রতিরোধে কমিউনিটি পুলিশের ভূমিকা”

শনিবার ভোলা জেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে’র আলোচনা সভায় বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার। উক্ত সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সর্দার, ভোলা প্রেসক্লাবের সভাপতি এম. হাবিবুর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মো. শফিকুল ইসলাম, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ প্রমূখ।

জাহিদুল ইসলাম দুলাল /ইবিটাইমস

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রচনা প্রতিযোগিতায় প্রথম হয়ে জেলা পুলিশের সম্মাননা পেলেন লালমোহন প্রেসক্লাব সম্পাদক জসিম জনি

আপডেটের সময় ০৭:১০:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২