ভিয়েনা ০৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার কবরস্থানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হাইকোর্টের রায় উপেক্ষা করে লালমোহনে সড়কে চাঁদা উত্তোলনের বৈধতা দিলেন প্রশাসক পবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন এমপি নূরুল ইসলাম নয়ন রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ লালমোহনের মাদক কারবারি গ্রেফতার ধর্মীয় অবমাননার অভিযোগে টাঙ্গাইলে যুবক গ্রেপ্তার টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঢাকা বিভাগে শ্রেষ্ঠ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ইউক্রেনের হামলায় রাশিয়ায় যাত্রীবাহী ট্রেনের সহকারী চালক নিহত ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের

ভোলায় অভিযান চালিয়ে জাল, মা ইলিশ ও ৫টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ, ৫ জেলেকে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • ১১২ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনের মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে জাল মাছ ধরার ট্রলার ও মা ইলিশসহ ৫ জেলেকে আটক করেছেন কোস্টগার্ড। এসময় ১২লক্ষ ৫০ হাজার মিটার সুতার জাল ৮০ কেজি মা ইলিশ ও ৫টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার চরকচ্চপিয়া, চরহাসিনা, মাইনকার ঠোডা, আটকপাট, চরফারুকী, চরপাতিলাসহ বিভিন্ন পয়েন্ট থেকে তাদেরকে আটক ও জব্দ করা হয়।

ভোলা দক্ষিণ জোনের কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা শাফিউল কিঞ্জল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

সারা দেশে ২২ দিনের জন্য ইলিশ আহরন পরিবহন ক্রয় ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। অবৈধ ভাবে কতিপয় জেলে মা ইলিশ আহরন করার দায়ে অভিযান চালিয়ে মা ইলিশ, ইঞ্জিন চালিত ট্রলার, সুতার জাল ও জেলেদের আটক করা হয়। পরে চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল মতিন খান ভ্রম্যমান আদালত পরিচালনা করে নিলামের মাধ্যমে জব্দকৃত ৫টি ট্রলার বিক্রি করা হয় এবং আটককৃত ৫জন জেলেকে জরিমানা করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় বিভিন্ন এতিম খানা ও গরীব দুস্থদের মধ্যে বিতরন করা হয়।

মনজুর রহমান/ইবিটাইমস

ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় অভিযান চালিয়ে জাল, মা ইলিশ ও ৫টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ, ৫ জেলেকে জরিমানা

আপডেটের সময় ০৭:৫৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২