ভিয়েনা ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

মেঘনায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে ১ জেলে নিখোঁজের ১০ ঘন্টার পর লাশ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৫:২০ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • ৮৬ সময় দেখুন

ভোলা প্রতিনিধিঃ ভোলার মেঘনা নদীতে যাত্রীবাহি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে কামাল জমাদ্দার (৪০) নামে  এক জেলে নিখোঁজের ১০ ঘন্টার পরে আরেক জেলের কারেন্ট জালে উঠেছে মরদেহটি। ঘটনাস্থল থেকে প্রায় ৫ গজ দূরে তাঁর এ মরদেহটি পাওয়া যায়। স্থানীয় একজন জেলের কারেন্ট জালে তাঁর মরদেহটি পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।

শনিবার (১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উদ্ধার হয়েছে  এ তথ্য নিশ্চিত করেছেন ইলিশা নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল করিম।

তিনি জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তাঁরা লাশ নিয়ে যেতে চাচ্ছে। আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রসঙ্গত, শনিবার ভোরে  জেলার সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের বাকের মৃধা মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলে কামাল ও ইউছুফ ঘুমিয়ে পড়েছিলেন। এসময় একটি যাত্রীবাহি লঞ্চ তাদের নৌকাটিকে ধাক্কা দেয়। মুহুর্তের মধ্যে নৌকাসহ তাঁরা দু’জন নদীতে ডুবে যায়। ঘটনার পর অন্যান্য জেলেরা ইউছুফকে আহত অবস্থায় উদ্ধার করলেও নিখোঁজ ছিলেন কামাল জমাদার ।

তাকে উদ্ধারে ভোলা ফায়ার সার্ভিস, ইলিশা নৌ-পুলিশ ও কোষ্টগার্ড উদ্ধার অভিযান চালিয়েছিল। দুপুর আড়াইটার দিকে উদ্ধার অভিযানে অংশ নেয়া দলগুলো স্থানীয়দের কাছ থেকে কামালের মরদেহ পাওয়ার বিষয়টি জানতে পারেন।পরে কোস্ট গার্ডের উদ্ধার কর্মীরা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মেঘনায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে ১ জেলে নিখোঁজের ১০ ঘন্টার পর লাশ উদ্ধার

আপডেটের সময় ০৮:৩৫:২০ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২