ভিয়েনা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

লালমোহনে সাপের কামড়ে যুবকের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • ১১৯ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার লালমোহনে বিষধর সাপের কামড়ে মো. তোফায়েল আহমেদ তুহিন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের চর লেঙুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তুহিন ওই এলাকার মৃত মোতাহার হোসেনের ছেলে ও ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।

জানা যায়, ঘটনার দিন দুপুরে নিজ বাড়ির পিছনে সুপারি বাগানে যায় তুহিন। এসময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তুহিনের চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে সাপের ভ্যাকসিন না থাকায় তুহিনকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। এসময় ভোলা নেয়ার পথে মারা যায় সে।

এ ব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এমন কোনো সংবাদ এখনও আমাদের কাছে আসেনি।

সালাম সেনটু /ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সাপের কামড়ে যুবকের মৃত্যু

আপডেটের সময় ০৮:০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২