ভিয়েনা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

চার পা বিশিষ্ট মোরগ, দেখতে উৎসুক মানুষের ভীড়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • ১২৯ সময় দেখুন
শেখ ইমন,ঝিনাইদহ: মোরগ-মুরগি সাধারনত দুই পা বিশিষ্ট হয়ে থাকে। এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। কিন্তু এবার দেখা মিলেছে চার পা ওয়ালা মোরগ। অবিশ্বাস্য হলেও এমন মোরগের সন্ধান মিলেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইলমারি গ্রামে। ওই গ্রামের আইয়ুব আলী নামে এক খামারীর খামারে চার পা বিশিষ্ট মোরগের সন্ধান মিলেছে। এ নিয়ে রীতিমতো এলাকা জুড়ে হৈচৈ পড়ে গেছে। আশপাশের গ্রামের মানুষ মোরগটি দেখতে ভিড় করছে ওই খামারে।

খামারি আইয়ুব আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে পোল্ট্রি মুরগি পালন করে আসছেন। কিছুদিন আগে খামারে পাকিস্তানি জাতের ডিমপাড়া কিছু মুরগি তোলেন তিনি। হঠাৎ একদিন চার পায় বিশিষ্ট মোরগটি দেখতে পেয়ে আলাদা করে রাখেন। আস্তে আস্তে মোরগটি খামারেই বড় হয়। স্থানীয় এক সাংবাদিক খামারে গেলে তিনি বিষয়টি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে চার পা বিশিষ্ট মোরগের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ দেখতে ভীড় করতে থাকেন। এখনও প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ মোরগটি দেখতে ছুটে আসছেন। মুরগি দেখতে আসা মিজানুর রহমান নামে এক দর্শনার্থী জানান, জীবনে চার পা ওয়ালা মোরগ দেখিনি। সবই আল্লাহর কুদরত।

বিষয়টি নিয়ে শৈলকুপা উপজেলা প্রাণীসম্পদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ মামুন খান জানান, এমন ঘটনা সাধারণত দেখা যায় না। একটা মোরগের সাধারণত দুটো পা হয়। তবে ৪টি পা এটা জিনগত বা ক্রোমোজমের ত্রুটির কারণে হয়ে থাকতে পারে। পাকিস্তানি এ জাতের মোরগ-মুরগি যেহেতু ডিমের জন্য তৈরি হয়, তাই জিনগত ত্রুটি দেখা দিতেই পারে। কাজেই এটাকে অস্বাভাবিক বলা যাবে না, অবশ্যই ঘটনাটি বিরল।

ঝিনাইদহ/ইবিটাইমস
জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চার পা বিশিষ্ট মোরগ, দেখতে উৎসুক মানুষের ভীড়

আপডেটের সময় ০৮:১৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২