ভিয়েনা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

লালমোহনে কারিগরি প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২
  • ১২২ সময় দেখুন

কোর্স সমাপ্তকারী ৭৫জন শিক্ষার্থী পেল নগদ অর্থ

জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: কারিগরি শিক্ষা নিলে, দেশ বিদেশে কর্ম মিলে এ প্রতিপাদ্যে ভোলার লালমোহনের হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী ট্রেনিং ইনস্টিটিউটে ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষনার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

রোববার দুপুরে হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় হলরুমে অর্থ মন্ত্রণালয়ের এসইআইপি প্রকল্পের আওতায় ও রিহ্যাবের বাস্তবায়নে বিভিন্ন ট্রেডের  ৭৫জন কারিগরি প্রশিক্ষনার্থীদের বিদায় সংবর্ধনা শেষে ৮ লক্ষ ১০ হাজার টাকা সম্মানী ভাতা হিসেবে প্রদান করেন এমপি শাওন। এছাড়াও প্রশিক্ষনার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

হাজী মো. নূরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. নূরুল আমিন শাজাহানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষিত তরুণদের বেকারত্ব দূর করতে হলে কারিগরি শিক্ষা গ্রহণ করতে হবে। বেকারত্ব থেকে বেরিয়ে আসতে হলে কারিগরি অথবা কর্মমূখী শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। কারিগরি শিক্ষা গ্রহণ করলে চাকুরী না পেলেও কাজ করে চলতে পারবে। গতানুগতিক পড়ালেখার চেয়ে কারিগরি শিক্ষায় হাতে কলমে শিক্ষা দেয়া হয় বেশি যাতে এখান থেকে গিয়ে সে নিজের ক্যারিয়ার সমৃদ্ধ করতে পারে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে দেশে কারিগরি শিক্ষার হার যত বেশি সে দেশের মাথাপিছু আয় তত বেশি। আমাদের দেশকে উন্নত দেশে পরিনত করতে হলে তরুণ প্রজন্মকে কাজে লাগাতে হবে। কারিগরি শিক্ষা থাকলে বেকার থাকার কোন ভয় থাকে না। জীবনমূখী শিক্ষা হলো কারিগরি শিক্ষা।

এমপি শাওন আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০৪১ সালের মধ্যে দেশের অন্তত ৫০ শতাংশ শিক্ষার্থীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে কাজ করে যাচ্ছে। বিশ^মানের জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ ও প্রযুক্তি দক্ষতানির্ভর সমাজ গঠনে কারিগরি শিক্ষার প্রসারে বিশেষ উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এ উদ্যোগ বাস্তবায়নে সকলকে সহযোগিতা করতে হবে। তবেই সোনার বাংলা গড়ে উঠবে।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে কারিগরি প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা

আপডেটের সময় ০৬:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২