ভিয়েনা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

নিঁখোজের দুই দিন পর পিরোজপুরে নদী থেকে রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
  • ১১৯ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কঁচা নদীর কুমিরমারা ফেরীঘাটের পল্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ দুই দিন পর রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ বিন কাফির মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ।

শনিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের কেশদা খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। আব্দুল্লাহ বিন কাফি (৪০) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর পুত্র।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তিনি সাতক্ষীরার নিজের কার্যালয় থেকে বরিশালে যাওয়ার পথে পিরোজপুরের বেকুটিয়া ফেরীঘাটের কুমির মারা পল্টুন থেকে কচাঁ নদীতে পরে নিখোঁজ হন ।

নিখোঁজ আব্দুল্লাহ বিন কাফি’র গাড়ীর চালক ইব্রাহীম স্বপন জানান, তিনি ওই দিন বিকালে সাতক্ষীরা থেকে নিজের গাড়িতে করে বরিশালের উদ্দেশ্য রওনা হন। রাত সাড়ে ৮ টার দিকে বেকুটিয়া ফেরী ঘাটে এসে পৌঁছালে গাড়ী ফেরীতে ওঠার সময় গাড়ী থেকে নেমে আব্দুল্লাহ বিন কাফি মোবাইল ফোনে কথা বলার সময় পল্টুন থেকে পা পিছলে নদীতে পরে যায়।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো: রফিকুল ইসলাম জানান, খবর পেয়েই ফেরীঘাটে এসে নিঁখোজ ব্যক্তিকে সন্ধ্যানের চেষ্টা চালায় তারা। পরে বরিশাল থেকে ডুবরি দল এসে কাফির সন্ধান করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, নিখোঁজের দুই দিন পরে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দুরের একটি খাল থেকে আব্দুল্লাহ বিন কাফি’র মরদেহ উদ্ধার করা হয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিঁখোজের দুই দিন পর পিরোজপুরে নদী থেকে রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০৭:৩১:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২