ভিয়েনা ০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে বেশি দামে ফ্যান বিক্রি ও তেলে কারচুপি: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু: এন্টিভেনম নেই হাসপাতালে বরিশালে অনিয়মের দায়ে ৮টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা নাইজেরিয়ায় সশস্ত্র হামলায় নিহত ২৯ হরমুজ নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই : সালাহউদ্দিন আহমেদ জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

জলদস্যুর ভয়ে সাগরে ঝাপ দিয়ে প্রান গেল দুই জেলের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • ৫৩ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে জলদস্যুদের হামলায় ভয়ে সাগরে ঝাপ দিয়ে জালে পেচিয়ে দুই জেলে নিহত হয়েছে। নিহতরা হলেন, হাজারিগঞ্জ ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের সিরাজের ছেলে রাব্বী (১৫) এবং মৃত আঃ খালের ছেলে মিজান মাঝি (৪০)। নিহতরা উভয়ে সম্পর্কে চাচা-ভাতিজা হন।

রোববার (২০ আগষ্ট)দিবাগত রাতে সাগর মোহনার শিবচর পয়েন্টে এ ঘটনা ঘটে।

চরফ্যাশন শশীভূষন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রাতে মিজান মাঝি সহ ৮-১০ জেলেসাগরের শিবচর সীমানায় মাছ শিকার করছিলো। এ সময় একদল জলদস্যু তাদের হামলা চেস্টা করে। জলদস্যুদের হামলার ভয়ে জেলে রাব্বী সাগরে ঝাপ দেয়। তাকে উদ্ধার করতে চাচা মিজানও ঝাপ দেয়। উভয়ে নিজেদের ট্রলারের জালে পেচিয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাদের দুইজনের মৃতদেহ উদ্ধার করেন জেলেরা।

তিনি আরও বলেন, জেলে নিহতের ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে বেশি দামে ফ্যান বিক্রি ও তেলে কারচুপি: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জলদস্যুর ভয়ে সাগরে ঝাপ দিয়ে প্রান গেল দুই জেলের

আপডেটের সময় ১০:৩৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২