ভিয়েনা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর ডাবলিনে বর্ণাঢ্য আয়োজনে বাংলা প্রেস ক্লাব আয়ারল্যান্ডের অভিষেক মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্যামা পূজা উদযাপন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ চরফ্যাশনে সুপারি বাগান থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ উদ্বোধন, হুইল চেয়ার বিতরণ লালমোহনে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: প্রতিমন্ত্রী টুকু লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জার্মানির থেকে মস্কো ফিরেই আটক নাভালনি, দেয়া হয়েছে কারাদন্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
  • ২১৬ সময় দেখুন

নিউজ ডেস্ক: রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ করায় বেশকিছু কর্মীকে আটক করা হয়েছে। এদিকে, সমালোচক দেশগুলোকে অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর পরামর্শ দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ।

সোমবার নাভালনিকে একমাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। আদালত কক্ষ থেকেই এক ভিডিওবার্তায় তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এর প্রতিবাদে এবং তাঁকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবিতে বিক্ষোভ করে তাঁর সমর্থকরা। শৃঙ্খলা ভঙ্গের দায়ে গ্রেফতার করা হয় তাদের বেশ কয়েকজনকে।

রবিবার রাতে জার্মানির থেকে মস্কোয় পা রাখা মাত্র আটক করা হয় নাভালনিকে।  এদিকে, ইউরোপের দেশগুলোর পাশাপাশি এবার পুতিনের কট্টর সমালোচক নাভালনির মুক্তি কামনা করেছে তুরস্ক। তবে নাভালনি প্রকৃতই দোষী উল্লেখ করে রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ।

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

Tag :
জনপ্রিয়

লালমোহনে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ২

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জার্মানির থেকে মস্কো ফিরেই আটক নাভালনি, দেয়া হয়েছে কারাদন্ড

আপডেটের সময় ০৫:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১