ভিয়েনা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেছারাবাদে দিনমজুরের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করলেন স্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
  • ১১৩ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) জাহারুল ইসলাম (৪৫) নামের এক দিনমজুরের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে ফেলেছেস্ত্রী মুর্শিদা।

ঘটনাটি ঘটেছে  শুক্রবার (১২আগস্ট) ভোর রাতে উপজেলার বালিহারী গ্রামে আহতের বসত ঘরে। আহত  জাহারুল  ওই  গ্রামের মৃত আ: মান্নানের পুত্র । তিনি দিন মজুরের কাজ করেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশীরা ওই দিন সকালে মুমুর্ষ অবস্থায় জাহারুলকে উদ্ধার করে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় থানা পুলিশ আহত
জাহারুলের স্ত্রী মুর্শিদা বেগমকে আটক করেছেন। জাহারুল দম্পত্তির দুইটি শিশু কন্যা সন্তান রয়েছে। পারিবারিক কলহের কারনেই ওই ঘটনা ঘটেছে।

নেছারাবাদ (স্বরূপকাঠি ) থানার অফিসার ইন চার্জ (ওসি)  আবির মোহাম্মাদ হোসেন  বলেন, আহত জাহারুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠনো হয়েছে। সংজ্ঞাহীন হওয়ায় তার কোন সাক্ষাৎকার নেয়া সম্ভব হয় নি। তবে শুনেছি স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে। ধারনা করা হচ্ছে আহত জাহারুলকে ঘুমন্ত  অবস্থায় কুপিয়ে হাত বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযুক্ত স্ত্রী মুর্শিদাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া  চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নেছারাবাদে দিনমজুরের দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করলেন স্ত্রী

আপডেটের সময় ১১:৩৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২