ভিয়েনা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

চরফ্যাশনে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, নিখোঁজ-৩

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:১৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • ১০০ সময় দেখুন

ভোলা জেলা প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনের বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে জেলেদের ২ টি ফিশিং বোর্ড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জেলে নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (৯ আগষ্ট) সকালের দিকে বঙ্গোপসাগরের শিবচর পয়েন্টে এসব ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলার মালিক হলেন, চরফ্যাশন উপজেলার ইউসুফ মাঝি ও কালাম বাতান। এরমধ্যে কালাম বাতানের ট্রলারের সব জেলে জীবিত উদ্ধার হলেও ইউসুফ মাঝির ট্রলারের ১৩ জেলের মধ্যে ৩ জন নিখোঁজ রয়েছে। ঢালচর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সালাম হাওলাদার বুধবার সকাল ১০ টায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢালচরের ইউসুফ মাঝি ও কালাম বাতানের ২ টি ট্রলার ডুবে গেছে। মাছধরারত অবস্থা গভীর সমুদ্রে এসব ট্রলার ডুবে গেছে। তবে এ ঘটনায় ৩ জেলে নিখোঁজ রয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান জানান, ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ জেলেদদের উদ্ধার করতে কোস্টগার্ড বলা হয়েছে, কারা উদ্ধারের চেস্টা করছেন, তবে বৈরী আবহাওয়ায় থাকায় উদ্ধার অভিযান বিঘ্নিত হচ্ছে। সকাল ১০ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ জেলেদের উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে নিখোঁজ জেলে উদ্ধার না হওয়ায় তাদের পরিবারে আতংক-উৎকন্ঠা বিরাজ করছে।

মনজুর রহমান/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাশনে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, নিখোঁজ-৩

আপডেটের সময় ০২:১৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২