ভিয়েনা ০৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

পিরোজপুরে মন্দিরের প্রতিমা ভাংচুর; গ্রেপ্তার -৪

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • ৪৩ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরে মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছেন। ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাথুলিয়া গ্রামে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের সার্বজনীন শ্রী শ্রী শীতলা মন্দিরের প্রতিমা সোমবার (০১ আগষ্ট) দুর্বৃত্তরা ভাংচুর করে। এ ঘটানর সাথে জড়িত থাকার সন্দেহে থানা পুলিশ ৪ জন তরুনকে গ্রেপ্তার করেছেন বলে পিরোজপুর সদর থানার ওসি আ. জা. ম মাসুদুজ্জামান নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো জেলার সদর উপজেলার টোনা ইউনিয়নের লখাকাঠী গ্রামের বাহাদুর শেখের পুত্র শুভ শেখ (১৭) , উপজেলার কলাখালী ইউনিয়নের
পথেরহাট এলাকার দুলাল বেপারীর পুত্র আবু বক্কর ছিদ্দিকী (১৮), একই ইউনিয়নের গজালিয়া উদয়কাঠী গ্রামের হায়দার মোল্লার পুত্র রমজান (১৩)মোল্লা  এবং উপজেলার হুলারহাট গুচ্ছ গ্রামের এমাদুল শেখের পুত্র হাসান শেখ (১৭) ।

কাথুলিয়া সার্বজনিন শ্রী শ্রী শীতলা মন্দিরের সেবাইত কালা চাঁদ মন্ডল জানান, সোমবার (০১ আগষ্ট) বেলা ১১ টার দিকে মন্দিরের পূর্জা-আর্জনা শেষ করে তিনি মন্দিরে থেকে চলে যান। এ সময়  মন্দিরের কাছে গিয়ে তিনি দেখতে পান মন্দিরের প্রতিমাটি   হাত পা ও মাথা ভাংচুর করা হয়েছে।

এ সময় তিনি স্থানীয়দের জানালে তারা তাকে জানান, গতকাল রবিবার (৩১ জুলাই) দুপুরে অপরিচিত ৩/৪ জন ছেলেকে  স্থানীয় এক মহিলা ঘুরতে দেখেছেন। কিন্তু তারা স্থানীয় নয়। পরে এলাকায় লোকজন আজ দুপুরে এদের মধ্যে শুভ শেখ, আবু বক্কর ছিদ্দিকী ও হাসান শেখ তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে আটককৃত তিনজন জানান, তারা তিন জন সহ রমজান নামের একজন মন্দিরের প্রতিমা ভেঙ্গেছে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে এবং পরে রমজানকেও গ্রেপ্তার করেন।

পিরোজপুর সদর থানার  অফিসার ইন চার্জ (ওসি)  আ. জ. ম. মাসুদুজ্জামান জানান, মন্দিরের প্রতিমা ভাঙ্গার খবর পেয়েই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খাইরুল ইসলাম সহ আমি  ঘটনাস্থলে যাই। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪  শিশু ও কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের  প্রক্রিয়া চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরে মন্দিরের প্রতিমা ভাংচুর; গ্রেপ্তার -৪

আপডেটের সময় ০৩:০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২