ভিয়েনা ০২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি বিএনপির নির্বাচনী ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ করেছেন হবিগঞ্জে তরমুজের নিচে লুকিয়ে পাচারকালে ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ শিবির-জামায়াত নিষিদ্ধের দাবিতে কুশপুতুল দাহ ও জুতা মিছিল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন: আনোয়ারুল ইসলাম লালমোহন-তজুমুদ্দিনে কাউকে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হবে না : হাফিজ টাঙ্গাইলে এমন পর্যটনশিল্প গড়ে তুলব, আর চট্টগ্রাম-কক্সবাজার যেতে হবে না : টুকু ঢাকায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ডাকাতির সময় অস্ত্রসহ যুবক আটক

পিরোজপুরের প্রথম নারী ব্যারিষ্টার স্নিগ্ধা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৫৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
  • ৩৭ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের প্রথম নারী ব্যারিষ্টার সাদিয়া করিম স্নিগ্ধা। তিনি লন্ডনের অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন থেকে ব্যারিস্টারি পাস করেছেন। তার বাড়ি জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও কবি পারভীন রেজা দম্পত্তির একমাত্র মেয়ে।

তার পিতা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এ  তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ওই দম্পত্তির  ছেলে শেখ তানভীর করিম রাসেলও একই
প্রতিষ্ঠান থেকে ব্যারিস্টারি পাস করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাদিয়ার জন্ম ১৯৯৬ সালে। তিনি মতিঝিল আইডিয়াল স্কুল থেকে ২০১২ সালে এসএসসি ও ২০১৪ সালে হলি ক্রস স্কুল থেকে এইচএসসি পাস করেন। ২০১৬ সালে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ডিপ্লোমা ইন ল’ এবং ২০১৭ সালে লন্ডন পিয়ারসন কলেজ থেকে হায়ার ন্যাশনাল সার্টিফিকেট (এইচএনসি) ইন ল’ অর্জন করেন। ২০১৯ সালে লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে এলএলবি (অনার্স) এবং ২০২১ সালে বিপিপি ইউনিভার্সিটি থেকে এলএলএম এবং এ বছর লন্ডনের অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল’ অর্জন করলেন। দুই ভাই বোনের মধ্যে সাদিয়া ছোট।

সন্তানদের ব্যারিস্টারি পাসের খবরে উচ্ছাস প্রকাশ করে শুক্রবার (২৯ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন মন্ত্রী রেজাউল করিম। এতে
তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমাদের ছেলে শেখ তানভীর করিম রাসেল এবং মেয়ে শেখ সাদিয়া করিম স্নিগ্ধা উভয়েই ব্যারিস্টার। অনারেবল সোসাইটি অব লিংকনস ইনের মেম্বার। সবার দোয়া চাই ওদের জন্য। ওরা যেন আদর্শ মানুষ হতে পারে।আইন পেশাকে পবিত্রতার সঙ্গে গ্রহণ করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় যেন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারে।’

মন্ত্রী পত্নি কবি পারভীন রেজা বলেন, ‘আমার ছেলেমেয়ে আইন পেশায় নিয়োজিত রেখে সাধারণ মানুষকে সেবা দিক। কোনও অন্যায়-অনিয়মের সঙ্গে তারা যেন না জড়ায় এটা আমরা চাই।’

সাদিয়া করিম স্নিগ্ধা বলেন, ‘দেশে ফিরে আইন পেশায় নিযুক্ত হবো। দেশের সাধারণ মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দেবো।’

জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা শাখার চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি বলেন, ‘সাদিয়া করিম স্নিগ্ধার ব্যারিস্টার হওয়ার খবরে আমি আনন্দিত, আমরা নারী সমাজ গর্বিত। নারী ব্যারিস্টার হয়ে বিশ্বের দরবারে পিরোজপুরকে আলাদাভাবে পরিচয় করিয়ে দিলেন সাদিয়া। তাকে পিরোজপুরের নারী শিক্ষার্থীরা অনুসরণ করবে।’

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার বলেন, ‘সাদিয়া করিম জেলার প্রথম নারী ব্যারিস্টিার। এর আগে এই জেলার কোনও নারী ব্যারিস্টারি পাস করেননি।’

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমোহনে বর্ণাঢ্য র‍্যালি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পিরোজপুরের প্রথম নারী ব্যারিষ্টার স্নিগ্ধা

আপডেটের সময় ১১:৫৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২