ভিয়েনা ০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

ভোলার দৌলতখানে পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • ১০৪ সময় দেখুন

সিমা বেগম, ভোলা সদর প্রতিনিধিঃ ভোলার দৌলতখানে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দৌলতখান থানা পুলিশের আয়োজনে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদ উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ফরহাদ সরদার।

এ সময় প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ ফরহাদ সরদার বলেন, দেশে ঈদ-উল-আযহা কে কেন্দ্র করে সঙ্ঘবদ্ধ চোর-ডাকাতের প্রকোপ বেড়েছে যার প্রকোপ বন্ধ করতে অবশ্যই পুলিশকে সহযোগিতা করতে হবে।

এসময় আরো বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান থানার ওসি তদন্ত শাহাদাৎ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উত্তর জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইয়াছিন লিটন, ইউপি সদস্য, সচিব, ও আওয়ামী লীগের নেতা কর্মী সহ আরো অনেকে।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার দৌলতখানে পুলিশের বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ০৩:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২