ভিয়েনা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

বেবী মওদুদের স্মরণে পাঠাগার ও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • ১২৮ সময় দেখুন

ঢাকা থেকে হাফিজা লাকীঃ অনলাইন প্রেস ইউনিটির উদ্যোগে সাবেক সংসদ সদস্য সংবাদযোদ্ধা ও রাজনীতিক বেবী মওদুদের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

৩৩ তোপখানা রোডস্থ কার্যালয়ে ২৪ জুলাই বিকেল ৪ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আইয়ুব রানা, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মোহাম্মদ আবদুল অদুদ, হেদায়েত উল্লাহ মানিক প্রমুখ।

এসময় সংবাদযোদ্ধারা বলেন, সংবাদযোদ্ধা হিসেবে বাংলাদেশের মানুষের জন্য আজীবন নিবেদিত ছিলেন বেবী মওদুদ। তিনি নিজের সংসার-সন্তানের কথা না ভেবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণে বদ্ধ পরিকর ছিলেন। এমন নিবেদিত মানুষের স্মরণে একটি পাঠাগার এবং স্মৃতি জাদুঘর নির্মাণের দাবি জানাচ্ছি।

বায়ান্নকে প্রেরণা-একাত্তরকে চেতনা করে সংবাদযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ করে এগিয়ে চলার জন্য অনলাইন প্রেস ইউনিটির শাখা সকল জেলা-উপজেলায় সক্রিয় করার লক্ষ্যে সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে। পাশাপাশি সারাদেশে সদস্য সংগ্রহ কর্মসূচি অব্যহত রাখতে ০১৫৭২৩০৯৮৭৪ নম্বরে এসএমএস করে সদস্য হওয়ার আহবান জানিয়েছেন সংবাদযোদ্ধা ও অনলাইন এক্ট্রিভিটিস্টদের প্রতি।

ঢাকা/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেবী মওদুদের স্মরণে পাঠাগার ও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার দাবি

আপডেটের সময় ০৪:৪০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২