ভিয়েনা ০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

লালমোহনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি, দুই ব্যবসায়ীকে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
  • ৬৩ সময় দেখুন
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা।
মঙ্গলবার সকালে পৌর শহরের আরজু হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২৫ হাজার ও মিনা ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান।
পরে তিনি সাংবাদিকদের বলেন, আকস্মীক পরিদর্শনে গিয়ে দেখা যায় ওই সব প্রতিষ্ঠান নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করছে। যা ভোক্তাদের সঙ্গে এক ধরনের প্রতারণা। যার জন্যই এ দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার নিশ্চিতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
ভোলা /ইবিটাইমস

বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেন তামিম

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি, দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেটের সময় ০৪:৫৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২