ভিয়েনা ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

চরফ্যাসনে শেষ হয়েছে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগননা,বাদ পড়েনি ভাসমান ও ছিন্নমূল মানুষ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • ১৩৫ সময় দেখুন

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি: সারাদেশের ন্যায় চরফ্যাসনেও শেষ হয়েছে ডিজিটাল জনশুমারি ও গৃহগননা।

গত মঙ্গলবার (২১জুন) রাত ১২টায় শেষ হয় এ জনশুমারি ও গৃহগননা কার্যক্রম। চরফ্যাসন উপজেলার পৌরসভাসহ ২১টি ইউনিয়নে উপজেলা শুমারি সমন্বয়কারি অফিসারসহ ৯জন জোনাল অফিসার ও ২২০জন সুপারভাইজার এবং ৯৯৪জন গননাকারী ডিজিটাল এ শুমারি কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রত্যেক গননাকারীকে ৪দিন প্রশিক্ষণের মাধ্যমে দেয়া হয় একটি করে ট্যাব (কম্পিউটার) ,ব্যাগ,ছাতা ও ইউনিফর্ম। এ গননায় প্রত্যেকটি পরিবার থেকে নেয়া হয়েছে মোট ৩৫টি তথ্য। বাদ যায়নি ভাসমান ও ছিন্নমূল মানুষও।

গত ১৬জুন বুধবার সকালে পৌরসভা ৪নং ওয়ার্ডে খানা (একই রান্নায় খাবার খাওয়া সকল ব্যাক্তি) গননার মধ্য দিয়ে ট্যাবের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে শুমারি কর্যক্রম উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল।

জনশুমারি ও গৃহগননা ২০২২ প্রসঙ্গে নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, বাংলাদেশ সরকারের রুপকল্প ২০৪১,পঞ্চবার্ষিক পরিকল্পনা,টেকসই উন্নয়নসহ দেশের অন্যন্য উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়নে দেশের প্রথম ডিজিটাল এ শুমারির মাধ্যমে দেশের গৃহ ও তথ্য গননার মধ্য দিয়েই সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে মনে করি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শুমারি সমন্বয়কারী পলাশ চন্দ্র দাস,জোনাল অফিসার মো.মুসলিম হোসাইন ও সুপারভাইজার মো.রাসেল প্রমুখ। সারাদেশে গত ১৬ জুন বুধবার থেকে শুরু হয়ে ২১জুন মঙ্গলবার পর্যন্ত সপ্তাহ ব্যাপী এ জনশুমারি কার্যক্রম শেষ হয়।

জামাল মোল্লা/ ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চরফ্যাসনে শেষ হয়েছে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগননা,বাদ পড়েনি ভাসমান ও ছিন্নমূল মানুষ

আপডেটের সময় ০৪:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২