ভিয়েনা ০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের নির্বাচনী সভা, ঐক্যবদ্ধ এলাকাবাসী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ সব চক্রান্তকারীর বিরুদ্ধে সরকার সতর্ক: রিজভী ম্যানিলায় শুরু আসিয়ান সম্মেলন, যোগ দিচ্ছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম আরআরএফের এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১২ হাজার টাকা ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ নিউজিল্যান্ড সিরিজের আগে ভারতীয় দল থেকে বাদ কুলদীপ যাদব

ঝিনাইদহের আম যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
  • ১২৩ সময় দেখুন

শেখ ইমন,ঝিনাইদহ: আবহাওয়া অনুকূলে থাকায় এবার ঝিনাইদহে আমের ভালো ফলন হয়েছে। ফলে স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি এবার ইউরোপের বিভিন্ন দেশে আম রফতানি করা হয়েছে। রফতানির সম্ভাবনা থাকায় স্থানীয়দের মাঝে আম চাষে আগ্রহ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

জেলার কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, আম্রপালি, ল্যাংড়া, হিমসাগরসহ বাহারি মিষ্টি স্বাদের আম গাছে গাছে ঝুলছে। জৈব বালাইনাশকের মাধ্যমে আমের আবাদ করেছেন এ এলাকার কৃষক। সম্প্রতি দুই টন আম রফতানি করেছেন এখানকার চাষীরা।

আমবাগানি সাইদুল ইসলাম বলেন, আবহাওয়া ভালো থাকায় এ বছর আমের ফলন ভালো হয়েছে। এবার আমরা আমের দামও ভালো পাচ্ছি। বর্তমানে প্রতি কেজি আম জাতভেদে ৫০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এবার আমাদের উপজেলা থেকে বিদেশে আম পাঠাতে পারছি। এতে বেশ ভালো মুনাফা আসছে।

হাসান আলী নামের আরেক বাগানি বলেন, এবার আমের ফলন হওয়ায় বাগানিরা লাভের মুখ দেখছেন। তার ওপর বিদেশে আম পাঠাতে পেরে বাড়তি লাভ যুক্ত হচ্ছে। আগামীতে রফতানি আরো বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় আমচাষীরা।

এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আজগর আলী বলেন, ঝিনাইদহ জেলা থেকে এবারই প্রথম আম রফতানি শুরু হলো। এ বছর ঝিনাইদহে ১ হাজার ৬২৮ হেক্টর জমিতে ৬ হাজার ৪৪৬টি বাগানের মাধ্যমে আমের আবাদ হচ্ছে। এসব বাগান থেকে প্রায় ৫ হাজার টন আম উৎপাদিত হওয়ার সম্ভাবনা আছে। আমের ভালো ফলন পেতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আগামীতে যেন আরো আম রফতানি করা যায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

ঝিনাইদহ/ইবিটাইমস
জনপ্রিয়

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহের আম যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে

আপডেটের সময় ০৬:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২