ভিয়েনা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

পরীক্ষার হলে লাইভ করা সেই ছাত্রলীগ নেতা ফলাফলে বহিষ্কার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ৭১ সময় দেখুন
শেখ ইমন,ঝিনাইদহ: পরীক্ষার হল থেকে ফেসবুক লাইভে এসেছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মনির হোসেন ওরফে সুমন। ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল লাইভটি। এবার সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
গতকাল সোমবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুর রহমানের সই করা ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে দেখা গেছে, মনির হোসেনকে বহিষ্কারের পাশাপাশি প্রিজম কম্পিউটার একাডেমির বাকি ১৪ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

লাইভে মনির হোসেন বলেছিলেন, আমরা ছাত্রলীগ, যেখানে যাব সেখানেই বুলেট। রোজা থেকে পরীক্ষা দিচ্ছি, গোল্ডেন এ প্লাস পাবো। পরীক্ষার খাতায় গ্রুপের জায়গা লিখে দিয়েছি,  ‘এমপি আনার গ্রুপ’ (স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার)। স্যাররা এ প্লাস না দিলে বোর্ডমোড ভেঙে ফেলবো।

গত ৮ই এপ্রিল ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটে মনির হোসেনসহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা ওই কোর্সের পরীক্ষায় অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি ৯ মিনিট ৩৮ সেকেন্ডের জন্য লাইভে আসেন। লাইভে মনির হোসেন আরও বলেছিলেন, আমাদের পরীক্ষা চলছে, সবাই লিখছে আমি বসে আছি। সবাই লিখছে বাংলায়, আমি তো বাংলায় লিখি না, ইংলিশে লিখি।

অনেক দিনের ইচ্ছা ছিল পরীক্ষার হলে ফেসবুকে লাইভ করব। সেই ইচ্ছা আজ পূরণ হলো। ম্যাডামও দেখি আমাকে ভিডিও করছে। স্যাররা ঘুমাচ্ছে, আমি ইংরেজিতে লিখেছি, সালামও লিখেছে।

সেসময় ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ইনস্ট্রাক্টর সোহরাব হোসেনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষে প্রতিবেদন দেয়। সেখানে মনির হোসেনের পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়।
অন্যদিকে ঘটনার রাতেই বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্জ কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন।

ঝিনাইদহ/ইবিটাইমস
জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পরীক্ষার হলে লাইভ করা সেই ছাত্রলীগ নেতা ফলাফলে বহিষ্কার

আপডেটের সময় ১২:০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২