ভিয়েনা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন

জিকে প্রধান খালের পানিতে শতাধীক বাড়ি-ঘর ও ফসলী জমি প্লাবিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • ৪২ সময় দেখুন

শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধিঃ জিকে প্রকল্পের প্রধান খালের পাড় ভেঙে প্লাবিত শতাধিক বাড়িঘর, গাছপালা ফসলাদি। ফলে কুষ্টিয়ার সাথে কাতলাগাড়ী লাঙ্গলবাধ, মাগুরা, শ্রীপুর এলাকার সাথে সম্পূর্ণ সড়ক যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরবাখরবার গ্রামে এ ঘটনা ঘটেছে। চরবাখরবা গ্রামের বাসিন্দরা জানান, ৭-৮ দিন আগে চরবাখরবার গ্রামে জিকে প্রধান খালের পাড়ে ছিদ্র হয়ে পানি বের হচ্ছিল। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের লোকজনকে জানানো হয়। কিন্তু তারা কোন ব্যবস্থা গ্রহন করেনি।

তাদের অভিযোগ কর্মকর্তাদের গাফিলতিতেই বৃহষ্পতিবার সকালে জিকে প্রধান খালের উত্তরের পাড়ের প্রায় ৩০-৪০ ফুট ভেঙ্গে যায়। এসময় খালের পানি তীব্র বেগে চরবাখরবার গ্রামে ঢোকে। এতে প্রায় এক’ শ বাড়িঘর ও কয়েক’ শ বিঘা ফসলী জমি প্লাবিত হয়। এমন ঘটনার পরেও ঘটনাস্থলে দুপুর পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কোন কর্মকর্তার দেখা মেলেনি।

ঐ গ্রামের ফজলু মিয়া জানান,এর আগেও ঐ এলাকায় খালের পাড় ভেঙ্গে পানিতে কয়েকটি গ্রাম ও ফসলের মাঠ প্লাবিত হয়েছিলো। বৃহষ্পতিবার সকালে পানির চাপে পাড় আবাও ভেঙ্গে যায়। পানি প্রবল বেগে গ্রামে ঢুকে পড়ে। পানিতে বাড়িঘর ও ফসল ডুবে যাওয়া ছাড়াও পুকুরের মাছ ভেসে গেছে। ক্ষতিগ্রস্থরা জিকে প্রকল্পের কর্তৃপক্ষের কাছে কাছে ক্ষতিপুরণ দাবি করেছেন।

জি কে প্রকল্পের ঝিনাইদহের উপ প্রধান সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মোত্তালেব বলেন, খালের পাড় ভেঙ্গে যাওয়ার খবর পাওয়ার পর খালে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। খালের পাড়ের ভাঙ্গা অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঝিনাইদহ/ইবিটাইমস

জনপ্রিয়

টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জিকে প্রধান খালের পানিতে শতাধীক বাড়ি-ঘর ও ফসলী জমি প্লাবিত

আপডেটের সময় ০৮:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২