ভিয়েনা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট, চরম ভোগান্তি ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্য মন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে স্বাগত জানালেন মাখোঁ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বদরপুর যেনো আরেক জঙ্গল সলিমপুর !

‘তোদের দুই বাবা-মেয়েকে মুক্ত করে দিলাম’

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • ৮১ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: ‘তোদের দুই বাবা-মেয়েকে মুক্ত করে দিলাম। তোরা ভালো থাকিস’। বুধবার (০১ জুন) ঘরে থাকা কিট নাশক   পান করে নিজের কন্যা ও স্বামীর  উদ্দেশ্যে এমন কথা বলেন নিহত গৃহবধু সমাপ্তি মৈত্র (৪২)।

তিনি উপজেলার শ্রীরামকাঠী  মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পবিত্র মজুমদারের স্ত্রী। তিনি  স্থানীয়  কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাসিন্দা। ওই গৃহবধু উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের খেজুরতলা (পাগলবাড়ি) এলাকার সুনিল মৈত্রর কন্যা।

নিহতের কন্যা  পাপড়ি মজুমদার জানান, তার মা বেশ কিছু দিন আগেই আত্মহত্যার উদ্দেশ্যে ঘরে কিটনাশক  কিনে রেখেছেন। বাড়ির সামনের এক নারী ঘরে গৃহপরিচালিকা (কাজের লোক) কাজ করতেন। গত কয়েক দিন ধরে ঘরে মা তাকে কাজ থেকে বাদ দিতে বলেন। এ  নিয়ে আমাদের সাথে  কিছু কথা কাটাকাটি হয়। হয়তো এর জেরে বুধবার দুপুর আড়াইটার দিকে ঘরে থাকা ওই কিট নাশক পান করেন। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় ওই স্কুল শিক্ষক ঘরে ছিলেন না বলে তার কন্যা জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত  চিকিৎসক ডাক্তার রুম্পা মৌতিষি জানান, তাকে হাসপাতালে নিয়ে আসার সামান্য কিছু সময় পরই তার মৃত্যু হয়।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরনে করা হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

হবিগঞ্জে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

‘তোদের দুই বাবা-মেয়েকে মুক্ত করে দিলাম’

আপডেটের সময় ০১:৪৫:১১ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২