ভিয়েনা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী কারাগারে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে জমিজমা বিরোধ নিষ্পত্তি চলাকালে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত একের পর এক অনিয়ম করেও বহাল তবিয়তে প্রধান শিক্ষক সৌদি আরবের পূর্বাঞ্চলে হামলা, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী লালমোহনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রাজবাড়িতে ট্রাকের ধাক্কায় একই পরিবারের পাঁচজনসহ নিহত ৬

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • ৫০ সময় দেখুন
রাজবাড়ী থেকে মোঃ সাকিব হাসানঃ রাজবাড়ীতে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় একই পরিবারের ছয়জন নিহত হয়েছেন।
কালুখালী উপজেলার রেলগেট এলাকায় বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি পাংশা উপজেলার পাট্যা ইউনিয়নের পুইজোড় গ্রামে।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা ইউরোবাংলা টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে রাজবাড়ী আদালতে মামলার হাজিরা দেয়ার জন্য একই পরিবারের ছয়জন অটোরিকশায় যাচ্ছিলেন। রেলগেট এলাকায় একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর অটোর পেছনে থাকা প্রাইভেট কারেও ট্রাকের ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই অটোর তিন যাত্রী নিহত হন। আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে আরও তিনজনের মৃত্যু হয়। প্রাইভেট কারের চালক ও অটোর আরেক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার আরও জানান, এ ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পলাতক।
রাজবাড়ী/ইবিটাইমস
জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাজবাড়িতে ট্রাকের ধাক্কায় একই পরিবারের পাঁচজনসহ নিহত ৬

আপডেটের সময় ০১:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২